• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনাটি বিব্রতকর: পার্থ

   ১৩ মে ২০২৫, ১০:২৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিমানবন্দরে স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনাটিকে ‘বিব্রতকর’ হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। 

পার্থ জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছেন। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কীভাবে সুরাহা হয় তা দুয়েকদিনের মধ্যে দেখবেন বলেও জানান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বাধা দেয়। তারা জানায়, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে।

আন্দালিব রহমান পার্থ জানান, ‘শেখ হেলালের মেয়ে বলে তাকে বাধা দেয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যাওয়ার পরে নাকি শেখ পরিবারের সবার এসবির ক্লিয়ারেন্স লাগে আলাদাভাবে।’

পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী এর আগে ধানের শীষে নির্বাচনও করেছেন। আমার সঙ্গে সবসময় ছিলেন। তিনি তো হাউজওয়াইফ।’

শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড