• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী রাস আল খাইমাহ চেম্বার

   ১৩ মে ২০২৫, ০১:১০ পি.এম.
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী রাস আল খাইমাহ চেম্বার

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি রাস আল খাইমাহতে ব্যবসা পরিচালনার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে আমিরাতে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেড ফেয়ার ও ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের অনুরোধ জানান।

সোমবার (১২ মে) দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান রাস আল খাইমাহ চেম্বারের চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে সাক্ষাৎ করেন।

এসময় চেম্বার চেয়ারম্যান আমিরাতের উন্নয়ন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও রাস-আল-খাইমাহর ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তার চেম্বারের সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বাংলাদেশের সিরামিক শিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, পাটশিল্প, কৃষিজাত পণ্য ও হালাল মাংস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে আমিরাতি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি চেয়ারম্যান নুয়াইমিকে তার নেতৃত্বে রাস আল খাইমাহ থেকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে কনসাল জেনারেল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। রাস আল খাইমাহর ব্যবসায়ীদের বাংলাদেশে বিদ্যমান ব্যবসা-বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বিনিয়োগের লক্ষ্যে চেয়ারম্যান নুয়াইমির দৃষ্টি আকর্ষণ করেন।

রাস আল খাইমাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আরএকে চেম্বারের এ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনোমিষ্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান সহ চেম্বারের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রজ্ঞা ও আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ছবি: সংগৃহীত
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী