• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

মুচলেকা ও জরিমানা আদায়

অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

   ১২ মে ২০২৫, ০৯:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের পৌর শহরে অনুমোদনহীন সততা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৮ প্রকার খাদ্য দ্রব্য, ৫২ বস্তা আইসক্রিম ও একটি প্যাকেজিং মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক মুল্য ৫ লাখ ত্রিশ হাজার টাকা। এ সময় ফ্যাক্টরি মালিক মো. আলমগীর হোসেনকে ত্রিশ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাঈদা পারভীন।

সোমবার (১২ মে) বিকালে পৌর শহরের চর কুড়িগ্রাম সিএন্ড বি মোড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আলমগীর হোসেন বিএসটিআই অনুমোদন ছাড়া প্রায় দুই বছর ধরে ভেজাল ক্যামিক্যাল মিশিয়ে শিশুদের আইসক্রিম, পটেটো চিপসসহ ৮ প্রকার পণ্যদ্রব্য তৈরি করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম শাখা ও উপজেলা প্রশাসনের অভিযানে আলমগীরের ঘরে থাকা ৫২ বস্তা আইসক্রিম জাতীয় পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।এছাড়াও ত্রিশ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয়রা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, অনুমোদনহীন ফ্যাক্টরি, ভেজাল খাদ্যপণ্য ও কৃত্রিম রং মিশিয়ে আইসক্রিম তৈরির কারনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফ্যাক্টরির মালিককে নগদ অর্থ জরিমানা ও ৫২ বস্তা আইসক্রিম ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকবে না বলে তিনশত টাকার স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, খাদ্যপণ্য ভেজাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক