টপ নিউজ
যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পি.এম.

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেপ্তাররা হচ্ছেন, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রুপম আহমদ।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মশিউর রহমান সোহেল বলেন, পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।







