• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

   ১১ মে ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকদের কুশ পুতুল দাহ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।

রোববার (১১ মে) কলেজের হলরুমে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সোমবারের (১২ মে) মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

কিন্তু ৬ মে কর্মসূচি পালনের সময় তারা শিক্ষকদের বাধা ও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এবং হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরন অনশনের হুঁশিয়ারিও দেন তারা।

সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসির সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশ পুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়।

এছাড়া, রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করা হবে বলে জানান শিক্ষার্থীরা। পাশাপাশি, আগামীকাল (১২ মে) আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ