• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

`রঙ্গমালা’ হয়ে ফিরছেন নাজিফা তুষি

   ১১ মে ২০২৫, ১২:০৯ পি.এম.
চিত্রনায়িকা নাজিফা তুষি। ছবি সংগৃহীত

বিনোদন প্রতিনিধি

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে দর্শকের মন জয় করলেও এরপর প্রায় তিন বছর সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে তার ভক্তদের জন্য এসেছে সুখবর—‘রঙ্গমালা’ চরিত্রে রূপদান করে আবারও সিনেমায় দেখা যাবে তুষিকে।

নতুন এই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এবং সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারকে ঘিরে। জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস ‘সখী রঙ্গমালা’র অনুপ্রেরণায় তৈরি এই চলচ্চিত্র পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।

পরিচালকের ভাষ্যমতে, সিনেমাটির ৪০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সরকারি অনুদানের প্রথম কিস্তির অর্থে। বাকি অংশের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

‘সখী রঙ্গমালা’ চলচ্চিত্রে তুষির পাশাপাশি আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু। ২০২৩-২৪ অর্থবছরে প্রাপ্ত সরকারি অনুদানের আওতায় নির্মিত এই সিনেমাটি বাংলা সাহিত্যনির্ভর ঐতিহাসিক চলচ্চিত্র হিসেবে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

অভিনয়ে দীর্ঘ বিরতির পর তুষির এই ফেরাকে ঘিরে ইতোমধ্যে সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। তার ‘রঙ্গমালা’ হয়ে ফেরা নতুন আলোচনার জন্ম দিচ্ছে ঢালিউডে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি