• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

আ'লীগ কার্যালয়ে চলছে এনসিপি’র কার্যক্রম

   ১০ মে ২০২৫, ০৯:২৯ পি.এম.

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে নিজ দলের ব্যানার ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

শনিবার (১০ মে) দুপরে উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবনের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয়েছিল কার্যালয়ের আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কার্যালয়টি। শনিবার দুপুরে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সালের নেতৃত্বে এটি দখল করে নিজ দলের ব্যানার টানিয়ে কার্যক্রম শুরু করা হয়।

বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা কার্যালয়টির সামনে জাতীয় নাগরিক পার্টির ব্যানার ঝুলছে। দোতলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক বসিয়ে চালানো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচারণা।

উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবনের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সাল বলেন, ‘আমাদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা এনসিপির নেতা আমজাদ হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যবহার করছি। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সব কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে। কার্যালয়টি গত আগস্ট মাস থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এখন সেটি আমরা ব্যবহার করছি।’

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, তিন যুগেরও বেশি সময় আগে উপজেলা সদরের কলেজ রোডে জমি কিনে টিনশেড ঘর তৈরি করে দলীয় কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিল উপজেলা আওয়ামী লীগ। ২০১৩ সালের দিকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগে সেখানে তিনতলা ভবন বানিয়ে দলীয় কার্যক্রম শুরু হয়। 

এদিকে, আওয়ামী লীগের কার্যালয় দখল করে এনসিপির ব্যানার টানানো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, ‌‘আওয়ামী লীগ স্বাধীনতা ও সংগ্রামের দল। স্বাধীনতার এত বছরে এই প্রথম আওয়ামী লীগ অফিস দখল করে এনসিপির নেতারা নিজেদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। এটি দেশের ইতিহাসে নজিরবিহীন।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান