• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আ’লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে জেপিবি'র একাত্মতা

   ৯ মে ২০২৫, ০৪:২২ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (৯ মে) লন্ডন থেকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থানের কথা জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পারিবারিক প্রয়োজনে বর্তমানে আমি লন্ডনে অবস্থান করায় সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি। তাই ভিডিও বার্তায় পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘২৪ এর চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি। তাই কোনও ফ্যাসিস্টকে মেনে নেওয়া হবে না। দেশে ফিরে আন্দোলনকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।’

তিনি জানান, জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতাদের নিয়ে ছাত্র-জনতার পাশে রয়েছেন।

জনতার পার্টি বাংলাদেশের সমন্বয়ক নূরুল কাদের সোহেল বলেন, ‘আমাদের অবস্থান ফ্যাসীবাদের বিপক্ষে। দলীয় সভাপতির নির্দেশে আমাদের নেতাকর্মীরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে