• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী ফুটবলারদরে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

   ২ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডিবাংলা ডেস্ক

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। সেগুলো লিখিতভাবে দিতে বলেছেন। যেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি। নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনার শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নারী ফুটবলাররা প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল প্রধান উপদেষ্টাকে গিফট করেছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে ব্রেকফাস্ট করেছি।

তিনি বলেন, আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ সব কিছু নিয়ে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ওনারা (ফুটবলার) আমাদেরকে তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা আমি সরাসরি স্যারকে পৌঁছে দেব।

ক্রীড়া উপদেষ্টা বলেন, নারী ফুটবলাররা জানিয়েছেন যে, ক্যাম্পটা সারা বছর চলার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন।

তিনি বলেন, ‘বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সবগুলো আমরা সমাধান করব।’

তিনি আরও বলেন, বাফুফের সভাপতি দেশে ছিলেন না, যে কারণে বাফুফের কেউ আজকে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছি।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সেতুমন্ত্রী
রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সেতুমন্ত্রী
হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা
হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা