• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ

   ৯ মে ২০২৫, ০১:৪৪ এ.এম.

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটর এলাকা থেকে কয়েকশ নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে রাত ১টায় সেখানে আসেন তিনি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, আব্দুল হান্নান মাসউদ, তাসনিম জারাসহ আরও নেতাকর্মী একই সময়ে এসেছে। এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহও ছিলেন। অবশ্য শিবিরের আলাদা মিছিল না এলেও তাদের নেতাকর্মীরা রয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির উদ্যোগে কর্মসূচি পালন করা হচ্ছে। এতে এনসিপির নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীও অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৮মে) রাত ১০টার কিছুক্ষণ পর শুরু হওয়া এই কর্মসূচির পরিধি বাড়ছে। রাত সোয়া ১টায় (এ রিপোর্ট লেখা পর্যন্ত) প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রশাসনের কোনও দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেননি বলে জানা গেছে।

তবে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে ঘোষণা দেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে