• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

শাকিব খানের ‘তাণ্ডব’-এ আফজাল হোসেন

   ৮ মে ২০২৫, ০৩:৫৭ পি.এম.
শাকিব খান ও আফজাল হোসেন। ছবি: সংগৃহীত


বিনোদন প্রতিবেদক

শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’, নির্মাতা রায়হান রাফী। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিং। আর কড়া নিরাপত্তার মধ্যদিয়েই চলছে এর কাজ। যেন ‘তাণ্ডব’র কোনো ছবি, শুটিংয়ের ভিডিও বা অভিনয় শিল্পীদের নাম প্রকাশ্যে না আসে। তবুও যেন লুকানো যাচ্ছে না কিছু।

ইতিমধ্যেই জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর। আর এবার জানা গেল, এতে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সুত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ বাহিনী সোয়াত প্রধান হিসাবে অভিনয় করবেন আফজাল হোসেন। আর ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শুটিং করছেন তারা। 

আফজাল হোসেনের প্রসঙ্গে জানতে চাইলে রাফী বলেন, ‘এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে নির্মাণের কাজ শেষ করতে চাই। “তুফান” সিনেমার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এবার কাজ করতে হচ্ছে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। অনেক চমক আছে সিনেমায়।’

আসছে ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে ‘তাণ্ডব’। ইতিমধ্যে সিনেমার ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি