• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

চিকিৎসক লাঞ্ছনার ঘটনা অব্যাহত রয়েছে- রফিকুল

   ৬ মে ২০২৫, ০৩:১৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়। অতীতে বিভিন্ন সময়ে চিকিৎসকরা নানাভাবে কর্মস্থলে হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির নজির দেখা যায়নি। ফলে একের পর এক চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটে চলেছে।

মঙ্গলবার ৬ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে চিকিৎসক নির্যাতনের ঘটনা চলমান রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সবার প্রত্যাশা ছিল ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে। কিন্তু সেই সব ঘটনার আদৌ কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।

তিনি বলেন, আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, এবার কুষ্টিয়ায় এক চিকিৎসক দম্পতি দুর্বৃত্তদের হিংস্রতার শিকার হয়েছেন। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া সন্দেহবশত: কিছু অভিযোগকে সামনে রেখে ডা. শারমিন সুলতানা নিজ চেম্বারে দিনে-দুপুরে অপহরণের চেষ্টা এবং মারাত্মকভাবে জখমের শিকার হন। একই সঙ্গে তাকে উদ্ধারের জন্য যাওয়া তার নির্দোষ স্বামী ডা. মুহাম্মদ মাসুদ রানা, তার ড্রাইভার ও ম্যানেজারও দুষ্কৃিতকারীদের হামলায় আহত হন। ছিনতাই করা হয় তাদের সঙ্গে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ না করে আইন নিজের হাতে তুলে নেয়ার যে মব জাস্টিসের কালচার তা কখনোই ভালো কিছু বয়ে আনবে না।

বিবৃতিতে তিনি আরও বলেন, স্বাধীন একটি দেশে দিনে-দুপুরে একজন চিকিৎসক দম্পতির ওপর এমন ন্যাক্কারজনক হামলা আমাদের লজ্জিত করে। একই সঙ্গে আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়, কোথায় আছে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা ?এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আক্রান্ত চিকিৎসক পরিবারকে গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিসত্বর দোষীদের আইনের আওতায় আনুন। অতীতে ঘটে যাওয়া সকল চিকিৎসক নির্যাতনের বিচার নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা না করলে এই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন কখনোই সম্ভব নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান