• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার প্রত্যাবর্তন

গাড়ি পার্কিংয়ে ডিএমপির ৭ নির্দেশনা

   ৬ মে ২০২৫, ১০:৫৬ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গুলশান ও বনানী এলাকায় গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর হতে নিজ বাসভবন গুলশানে যাবেন। এজন্য গুলশান ও বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে।

১/ এয়ারপোর্টে আগত সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

২/ এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৩/ গুলশানে আগত সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশেপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

৪/ গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশেপাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫/ উল্লেখিত নির্ধারিত জায়গা ছাড়া মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

৬/ গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্যও বিশেষ অনুরোধ করা হলো।

৭/ মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা
ডিএমপি কমিশনার চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ