• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

উল্লাপাড়ায় ভ্যান উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর

   ৫ মে ২০২৫, ১২:১১ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। তিনি উপজেলার গুয়াগাঁতী গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে এবং উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার (৫ মে) বিকালে কলেজ থেকে অটোভ্যানে ইশরাতসহ তিনজন বাড়ি ফিরছিলেন।

পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া কবরস্থানের পাশে ভ্যানটি উল্টে গেলে ইশরাত গুরুতর আহত হয়। আহত হয় অন্য শিক্ষার্থীরাও। তবে তাদের আঘাত সামান্য। গুরুতর আহত ইশরাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ইশরাত জাহান স্কুলের রোভার ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইশরাত অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। কলেজে তার বেশ সুনাম ছিল। সোমবার কলেজ প্রাঙ্গণে শোকসভার আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত