• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বিএনপি


প্রকাশ:  ৩ মে ২০২৫, ০২:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: 

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৩ মে) দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ শনিবার বাদ মাগরিব ৬টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দলটির যৌথ এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথ সভায় দলটির অঙ্গ সংগঠন ও সমমনা বাকি দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধরনা করা হচ্ছে। যেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের করিডর দেওয়ার প্রসঙ্গ প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত