• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদ যেন ফিরে না আসে- আবদুস সালাম

   ১ মে ২০২৫, ১০:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘আজকের পহেলা মে দিবসে অনুভূতি একটাই আর কোনোভাবে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। স্বৈরাচারের কবলে এদেশ আর যেন নিপীড়িত না হয়; আর গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য যেন বুকে রক্ত ঢেলে না দিতে হয়। আজকের এই দিনে এটাই আমি কামনা করি।’

বৃহস্পতিবার ১ মে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘এই দেশের শ্রমিকদের অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ঘোষণা করেছিলেন, ‘আমি একজন শ্রমিক’। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে এই দেশের বৈষম্য দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। বিএনপি বিশ্বাস করে যদি সবার অধিকার প্রতিষ্ঠা করা যায় তাহলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে; দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

ভিওডি বাংলা/এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
শামসুজ্জামান দুদু এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে