• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

রাজনৈতিকভাবে অস্বাভাবিক অবস্থায় আছি- ফখরুল

   ১ মে ২০২৫, ০৫:৫০ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। এখনও গণতন্ত্র উদ্ধার হয়নি। জনগণ ভোটের মাধ্যমে এখনও তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি। বৃহস্পতিবার (১ মে) বিকেলে নয়াপল্টনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন। 

তিনি বলেন, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা প্রথম বিএনপিই নিয়ে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক দল এবং জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক