• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ বিধানসভা নির্বাচনের ফল আজ: তৃণমূলের পতন নাকি বিজেপির ইতিহাস দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির: মার্কিন অর্থমন্ত্রী পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম শাপলা চত্বরেই হত্যা করা হয় ৩২ জনকে, তদন্ত প্রতিবেদন জুনে শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ডুয়া'র

   ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’-এর কার্যক্রমে আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর অনুষ্ঠানে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘ঢাবির সাবেক শিক্ষার্থীদের এই বৃহৎ সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য অভাবগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বাধাহীন সহায়তা নিশ্চিত করা।’

আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা প্রদানই তাদের সংগঠনের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।

ডুয়ার সদস্য সচিব ও বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানী বলেন, ‘আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় এনেছি। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, আর চলতি বছর তা বাড়িয়ে ১,৪০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’

সৈয়দ আমিনুর রহমান মাইকেল আশা প্রকাশ করে বলেন, ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের এ মানবিক ও সামাজিক ভূমিকা তরুণদের মাঝে দায়িত্ববোধ ও সংহতির চেতনা গড়ে তুলবে।

ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস বলেন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাহায্য করার এমন উদ্যোগ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করবে।

ছায়াতল বাংলাদেশ-এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে সংগঠনটি ৪টি ক্যাম্পাসে প্রায় ২৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে। পাশাপাশি ঢাকার অদূরে কেরানীগঞ্জে শিশুদের জন্য একটি স্থায়ী আবাসন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউকে'র পক্ষ থেকে ১ লাখ ১৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। ছায়াতল বাংলাদেশের পক্ষে চেক গ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়া ইউকে’র সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডুয়া’র সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, মো. আবদুস সাত্তার মিয়াজী, সদস্য (দপ্তর) বায়েজীদ বোস্তামী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
শামসুজ্জামান দুদু এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে