• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ বিধানসভা নির্বাচনের ফল আজ: তৃণমূলের পতন নাকি বিজেপির ইতিহাস দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির: মার্কিন অর্থমন্ত্রী পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম শাপলা চত্বরেই হত্যা করা হয় ৩২ জনকে, তদন্ত প্রতিবেদন জুনে শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না

অসুস্থ নিজাম উদ্দিনকে ঢাকায় স্থানান্তর

   ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল গুরুতর অসুস্থ সেই নিজাম উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে( পিজি হাসাপাতাল) নিয়ে আসা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নিজাম উদ্দিনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন এবং তার স্বজনদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এরপর উন্নত চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্সে করে নিজাম উদ্দিনকে নিয়ে রাজধানী ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ড‍্যাবের সাবেক সভাপতি প্রফেসর ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ খান মোঃ আরিফ, সহযোগী অধ্যাপক ডাঃ এম এম শাহিনুর ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আর পি ডাঃ মোঃ মিজানুর রহমান এবং ফরিদপুর জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন না খেয়ে থাকা, আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। চিকিৎসকদের ধারণা, তার সম্ভবত ক্যান্সার-এর লক্ষণ হতে পারে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার কিছু টেস্ট করানো হয়েছে। অসুস্থ নিজাম উদ্দিন সহকারী অধ্যাপক ডাঃ মৃধা মোঃ শাহিনুজ্জামান-এর আন্ডারে চিকিৎসাধীন ছিলেন এবং প্রথম থেকে আজকে পর্যন্ত তাকে চিকিৎসা সেবা দেন ইন্টার্নী ডাঃ রুফাইদা ইসলাম।

এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুতর অসুস্থ নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ভর্তি করার তাৎক্ষণিক নির্দেশ দেন প্রতিনিধি দলকে। অতঃপর আজ বুধবার ঢাকার পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ সোহেল মাহমুদ আরাফাত-এর তত্ত্বাবধানে নিজাম উদ্দিনকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে এক দুই দিন না, টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন প্রতিজ্ঞা করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
শামসুজ্জামান দুদু এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে