• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা বাতিল করে : হাইকোর্ট


প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা বাতিল করে : হাইকোর্ট

লিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা ৬টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) মামলা বাতিলের রুল শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া এবং আইনজীবী আজমল হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনজীবী মো. কামাল হোসেন জানান, এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা হয়। তার বিরুদ্ধে এ মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। বুধবার রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
এস কে সুরের তিন বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
নুসরাত হত্যা আজ মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি