সাধারণ মানুষের নয়
দেশের মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনূসের অভিমত - আমিনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের মানুষ নির্বাচন চায়না’ এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘এদেশের মানুষ নির্বাচন চায় না এটা ড মুহাম্মদ ইউনূসের অভিমত হতে পারে; কিন্তু সারা বাংলাদেশের সাধারণ মানুষের অভিমত এটা নয়।’
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর মিরপুর বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার ম্যাচ ০-০ গোলে ড্র হয়।
প্রধান উপদেস্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন, শুধু ভোট দেওয়ার জন্য ১৭ বছর সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। এদেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ভোট দেওয়ার জন্যই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে এদেশ থেকে সাধারণ মানুষ বিতাড়িত করেছে। হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে। তারই মত ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারকে।
তিনি বলেন, কারো ক্ষমতার মোহ এদেশের সাধারণ মানুষকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না। এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।
অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংষ্কার করার জন্য বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আবারও রাজপথে নামবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, জিয়াউর রহমান জিয়া, হাফিজুর রহমান শুভ্র, নূরুল হুদা ভূইয়া নূরু, মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি রবিউল আউয়াল, শাহ আলী থানা বিএনপির আহবায়ক সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দিলু, খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক মোবারক হোসেন দেওয়ান, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী আহমেদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ






