• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো হচ্ছে: ফখরুল


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ এপ্রিল) গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির পেং জিউবান এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক শেষে একথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে।

 আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। যদিও ফ্যাসিস্টের সময় ১৫ বছর সম্পর্ক রাখতে পারিনি।
 
মির্জা ফখরুল বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এ বিষয়টি চীনের প্রতিনিধিদলকে জানানো হয়েছে।
 
আর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, শুধু বিএনপি নয়, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব আমাদের ব্রিফ করেছেন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
 
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৭ সদস্য প্রতিনিধিদল।
 
বৈঠকে অংশ নেয়া বিএনপির সদস্যরা হলেন: স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের সদস্য মিসেস মাহমুদা হাবিবা এবং বিএনপি চেয়ারপারনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ