• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি

বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি:

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অবস্থান নেন তারা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন ও সরকারকে আহ্বান জানান। দাবিগুলো হলো:

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।
২.টেকনিক্যাল ১০ম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে।
৩.ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেনা, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।

সমাবেশে আইসিটি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৈকত বলেন, আমরা শুধু হা-হুতাশ করি যে, বুয়েট থেকে বা বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার রা বাইরে চলে যায়, মেধা পাচার হয়ে যায়। তারা কেন যাবে না?আমাদেরকে তো দেশের জন্য কাজ করার সুযোগই দেয়া হয় না। যদি আমরা তার জায়গায় অযোগ্যদের জায়গা দেই তাহলে তো দেশ আগাবে না। আমরা প্রকৌশলীরা চাই দেশের জন্য কিছু করতে। আমাদেরকে সে সুযোগ দেয়া হোক।কোনো অযৌক্তিক কোটা প্রথা যেন আমাদের বাধা সৃষ্টি না করে। যোগ্যরা যেন যোগ্য স্থানে যেতে পারে সেজন্য প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অহ্বান জানাচ্ছি।

এসময় ইইই বিভাগের শিক্ষার্থী মুবাশ্বির আমিন বলেন, দিন কে দিন যদি এভাবে ডিপ্লোমা কোটা বৃদ্ধি পেতেই থাকে তাহলে ২৪ এর গণঅভ্যুত্থান কেন হয়েছে। যে আন্দোলনের মূল অঙ্গীকার ছিল কোটার বিরুদ্ধে তারপরও এই স্বাধীন বাংলাদেশে বিভিন্ন স্থানে কোটা বিরাজমান।সারা বাংলাদেশ ন্যায় আজ ৩ দফার ভিত্তিতে আমরা আজ এই আন্দোলনে যুক্ত হয়েছি। যতদিন পর্যন্ত না এই দফা গুলো বাস্তবায়িত হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে