• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগের জন্য মায়া কান্না করে লাভ নেই- টুকু

   ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তাদের জন্য মায়াকান্না করে কোনো লাভ নেই। আওয়ামী লীগ আগামী ৪০ বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না। ছাত্র-জনতার গণআন্দোলনে পতনের সময় শেখ হাসিনা পালাতে পর্যন্ত সময় পাননি। যারা জনরোষ থেকে বাঁচতে পালিয়ে বেড়ায়, তাদের ভবিষ্যতে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হুইল চেয়ারে করে বের হলেও আপস করেননি। আজ তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন সম্মান নিয়ে। 

কাজীপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এখন আর ভয় নেই, আগামীর নির্বাচনে আপনারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে