• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্দোলনে পুলিশের গুলি

দৃষ্টিশক্তি হারানো ছাত্রদলের দুই নেতার পাশে তারেক রহমান

   ২৫ এপ্রিল ২০২৫, ১০:০১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
গণতন্ত্র পুনরুদ্ধারের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসানের পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউসের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জি কে গাউস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আহত ও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়াদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নিপীড়িত নারী এবং শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. মোঃ রফিকূল ইসলাম জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করেন৷  বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূতভাবে হত্যার স্বীকার ২৬৯৯ জন যাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী বলে উল্লেখ করেন তিনি। একই সাথে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা দেড় লক্ষাধিক মামলার কথা স্মরণ করিয়ে বিগত সরকারের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন। 

রফিকুল ইসলাম বলেন, বিগত আন্দোলনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই আহত হননি; মাই টিভির সাংবাদিক শুভসহ অনেক সাংবাদিকও আহত হয়েছেন। সাইদুর রহমান, ইয়ামিন হাসান ও মাই টিভির সাংবাদিক শুভর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং সাইদুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় আহতদের দুঃসহ স্মৃতিচারনায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। আহতরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, সহযোগী অধ্যাপক ডা. নাবিদ আলম, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে