• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

তাওহীদ হৃদয়কে সাসপেন্ড করা হাস্যকর: তামিম ইকবাল

   ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
চলমান ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আম্পায়ার ইস্যুতে শাস্তির পর তাওহীদ হৃদয়কে আবারও সাসপেন্ড করা হাস্যকর ছাড়া কিছুই না বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেছেন, তাওহীদ হৃদয়কে প্রথমে দুইটা ম্যাচের জন্য যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো খেলোয়াড় এটা নিয়ে কথা বলে নাই। কিন্তু গতকাল আবার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা কোন নিয়মে হয়েছে, তা আমি জানি না। বিষয়টা খুবই হাস্যকর, এটা কোনোভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।

শুক্রবার (২৫ এপ্রিল) বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিপিএলে ফিক্সিং ইস্যুতে দুইজন ক্রিকেটারকে ভরা মজলিসে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তামিম ইকবাল বলেন, কিছুদিন আগে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা স্পষ্টভাবে বোর্ডকে বলেছি, ওখানে যদি কোনও ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় দোষী হয়, আমরা সবাই চাই এর শাস্তি হোক। এটার সঙ্গে একশভাগ একমত। তার মানে এই অধিকার নেই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন।

বিশ্বের কোনো অ্যান্টি করাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নেই উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার বলেন, একই জিনিস অভিনয় করিয়ে ওই দুই ছেলেকে মিডিয়ার সামনে বেইজ্জত করবেন। ক্রিকেটারদের প্রতি এটা অপমান। এটা নিয়ে আমরা এক ফোঁটাও খুশি ছিলাম না।

বিপিএলের সময় ক’জন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আসে, সেই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, বিপিএলেও একই রকম ঘটনা ঘটেছে, বিসিবির ভেতর থেকে ১০ জনের নাম ফাঁস হয়েছে। ১০ জনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার শাস্তি হোক। কিন্তু ওখান থেকে যদি ২ বা ৮ জন নির্দোষ হয়? এভাবে করে যদি নাম প্রকাশ করা হয়, তা ক্রিকেটারদের জন্য অসম্মান। এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় হতাশ হয়ে আজ শুক্রবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটাররা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল