• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুয়েট ভিসির পতনে ইবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল


প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৫, ১২:০৪ পি.এম.
শেয়ার করুন 0
কুয়েট ভিসির পতনে ইবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

 ইবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হয়। 

মিছিলে তাদের "যে হবে স্বৈরাচার, তাকে বলবো বাংলা ছাড়", "এই মুহূর্তে খবর এলো, ভিসি মাছুদ পালিয়ে গেল", " হাসিনা গেছে যেই পথে মাছুদ গেছে সেই পথে" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে ছাত্রদের আন্দোলনের ফসল হিসাবে। সুতরাং ছাত্রদের বাদ দিয়ে, ছাত্রদের অধিকার বঞ্চিত করে, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি টিকে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হলে ছাত্রদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েই টিকে থাকতে হবে। ছাত্রদের নির্যাতন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যার উজ্জ্বল দৃষ্টান্ত ২৪ এর গণঅভ্যুত্থান।  

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে