তারেক রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাসী- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আমরা ১৫ বছর ভোট দিতে পারি নাই। গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না। আর দেশের মানুষ ভোট যেন দিতে পারে সে কারণেই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। ভোটের অধিকার যাতে ফেরত দেন সেই কারণেই আজকে আপনাদেরকে এই অন্তর্বর্তী সরকারে আনা হয়েছে।
মঙ্গলবার ২২ এপ্রিল বিকালে রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুস সালাম।
তিনি বলেন, অনেকে বলছেন ভোটই মূল কাজ কিনা? হ্যাঁ ভোটই মূল কাজ। যদি শেখ হাসিনা ভোট দিতে দিত তাহলে ক্ষমতায় আসতে পারতো না। এ কারণে আমরা ভোটই চাই। জনগণের চেয়ে বেশি দেশপ্রেমিক আপনারা না। জনগণ কখনো ভুল করে নাই, ৭০, ৭১, ৭৫ এবং ২৪ ভুল করে নাই। আপনারা কয়েকজন মিলে আপনারাই খালি ঠিক করেন। কি বলেন শেখ হাসিনা ও বলতো ভোট কার জন্য দিব ওই তারেক আইসা দেশ চালাবে এর জন্য। আপনাদের মধ্যে অনেকে বলে ভোট কেন দিব এই বিএনপি ক্ষমতায় এসে দেশ চালাবে এর জন্য। তাইলে কি বিএনপিকে ঠেকাইতে চান? কি কারণে ঠেকাতে চান। কারণ বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে বিএনপি'র জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপির জন্ম হয়েছে এদেশে স্বাধীনতা রক্ষা করার জন্য।
আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য। শেখ হাসিনা কয়েকবার বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ যে কয়টা মন্ত্রণালয় চান আসেন কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় বিশ্বাস করেন নাই। আমাদের নেতা তারেক রহমান যদি ক্ষমতায় বিশ্বাস করতো ৫ই আগস্টের এই পরিবর্তনের তারে সবাই বলেছিল বিএনপিসহ আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্ররা মিলে জাতীয় সরকার গঠন করার জন্য। কিন্তু তারেক রহমান সেই ক্ষমতায় বিশ্বাস করে না; তারেক রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।
তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে এই রাষ্ট্র কারা পরিচালনা করবে। শেখ হাসিনার আমলে ওই ভারত ডিসাইড করতো। বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে। আর এখন যদি আপনারা গুটিকয়েক দেশ টেবিলে ঠিক করতে চান বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে। তারাও ওই ফ্যাসিবাদী হবেন। জনগণ ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে। তাই আর টাল বাহানা নয়, আর সময়ক্ষেপণ নয়। আওয়ামী ফ্যাসিবাদীরা আবার ফিরিয়ে আনার জন্য সময় না দিয়ে জনগণের ম্যান্ডেট নেন। জনগণের অধিকার ফিরিয়ে দেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে বীর মুক্তিযোদ্ধা বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। একটাই স্লোগান ধানের শীষ যার আমি তার। এইখানে অন্য কোন বিকল্প নাই। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জানেন ধানের শীষ কাকে দিতে হবে। ইনশাআল্লাহ গত ১৮ নির্বাচন আমি জয়লাভ করার পরেও রেজাল্ট চিনিয়ে নিয়ে ছিল। এইবারও আল্লাহর রহমতে নির্বাচন করব। নির্বাচনের রেজাল্ট ছিনতাই করতে পারবে না। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হবো। দেশ পরিচালনা করব। জনগণের অধিকার আমরা ফিরিয়ে দেবো।
ভিওডি বাংলা/ জিতু/ এমএইচ






