• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আ'লীগের ব্যানারে মিছিল

   ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকালে জেলার বেশ কয়েকটি স্থানে মিছিল করেছে তারা।

আওয়ামী লীগের ব্যানারে মিছিল হলেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ১৫-২০ জন যুবক আওয়ামী লীগের সভাপতি পলাতক শেখ হাসিনা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।

থানা পুলিশ ও সাধারণ মানুষ মনে করছে রোববার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো স্থানে এ মিছিলটি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অংশগ্রহণকারীদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। ফলে তাদের চেনা যায়নি। পুলিশ তাদেরকে ধরতে কাজ করছে। এই মিছিলটি ছাড়াও জেলার কয়েকটি স্থানে মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালের দিকে মিছিল হয়েছে শুনেছি। তাদেরকে ধরতে কাজ করছে পুলিশ।

ভিওডি বাংলা/ রবিন/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী