• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

ডিসেম্বরে নির্বাচন চায় ১২ দলীয় জোট

নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি

   ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে একমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকালে গুলশানে চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ১২ দলের সঙ্গে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা করেছি। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে। বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে অনেক ডিসেম্বরে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছি। করণীয় নিয়ে আরো আলোচনা হবে। সব মিলিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নজরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনরর কথা বললেও পরবর্তীতে এ সময়মীমা বদলে গেছে। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ধরে নিয়ে রোডম্যাপ হওয়া উচিত। এছাড়া ফ্যাসিবাদ ও তাদের সহযোগীরা যে অপকর্ম করেছে, তাদের দ্রুত বিচার দাবি করে বিএনপি।

তিনি বলেন, নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে করে না বিএনপি। সরকার জনআকাঙ্ক্ষা থেকেই ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে দাবি সেটি পূরণ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত