রাজশাহী বিভাগীয় কোন্দল ও বিশৃঙ্খলা নিরসনে সালামের প্রথম বৈঠক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগের বিশৃঙ্খলা ও কোন্দল নিরসনে ১০টি সাংগঠনিক কমিটির শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রায় ২ ঘন্টা ধরে চলে বৈঠকটি। রাজশাহী বিভাগের ১০টি সাংগঠনিক কমিটির নেতাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন সমস্যাগুলো।
বিশৃঙ্খলা ও কোন্দল দুর করতেই এই উদ্যোগ বিএনপির। সাংগঠনিক সভার পাশাপাশি শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করেই সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহন করবেন বিএনপি নেতা আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান আলিম ও ওবায়দুর রহমান চন্দন। ধারাবাহিকভাবে চলবে এই বৈঠক।







