• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর খালেদা আলমকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো: ট্রাম্প কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না

চিত্রশিল্পীর বাড়ি অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৬

   ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ এ.এম.

মানিকগঞ্জ প্রতিনিধি: 

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল-আমিন ওরেফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগের নেতা মীম মারুফ, আমিনুর রহমান (২৪), সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ বাবুল হোসেন (৫৪), ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, গতকার বুধবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহজনকভাবে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে খান মোহাম্মদ রাফি ওরফে সিজন গতকাল অগ্নিসংযোগের পর সামাজিক যোগযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মিশন কমপ্লিট। আশা করছি, তার কাছ থেকে অগ্নিসংযোগের গুরুপূর্ণ তথ্য পাওয়া যাবে। বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখে ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে গত মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে শিল্পি মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
লাল খাঁন উচ্চ বিদ্যালয় নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
গৌরীপুরে আম গাছে ম-ম ঘ্রাণ, বাম্পার ফলনের আশা
গৌরীপুরে আম গাছে ম-ম ঘ্রাণ, বাম্পার ফলনের আশা