• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আতিক মোজাহিদ

আমার প্রধান লক্ষ্য কুড়িগ্রামকে কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করা

   ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম-২ আসনের নবাগত সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ এসব কথা বলেন, ‘অবহেলিত কুড়িগ্রামকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে’।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাবিবুল রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ১১ দলীয় জোটের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীগণ।

পরে তিনি চাঁন্দামারী এলাকায় একটি ইফতার পার্টিতে যোগ দেন।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ