• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

ভোগান্তিতে সাধারণ মানুষ

রমজানে রাজারহাটে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে কয়েকগুণ। আর এই সুযোগে বাজারে মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে সাশ্রয়ী দামে পণ্য নিতে রাজারহাট উপজেলায় সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কার্যক্রমে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ভোর থেকেই বিভিন্ন পয়েন্টে নারী-পুরুষের ভিড় বাড়ছে, অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পণ্য সংগ্রহ করতে হচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির ডিলারের মাধ্যমে নির্ধারিত মূল্যে চাল, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল ও ছোলা বিক্রি করা হচ্ছে। এবারে প্যাকেজ মূল্য ধরা হয়েছে ৬’শ টাকা।

বুধবার (২৫ফেব্রুয়ারি) সকালে রাজারহাট বাজারের পাশে গিয়ে দেখা যায়, সকাল ৮টার আগেই টিসিবির কার্ডধারী শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই জানান, বাজারে চাল, তেল, ছোলা ও চিনির দাম বেশি হওয়ায় স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য টিসিবি’র পণ্যই একমাত্র ভরসা। তবে রমজানে টিসিবিতে খেঁজুর থাকলে ইফতারি জন্য আরও ভাল হতো।

লাইনে দাঁড়িয়ে থাকা খোকা মামুদ (৭০) নামের এক ভোক্তা বলেন, ‘খুব সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। রোজার মাসে খরচ বেশি, তাই টিসিবিই একমাত্র আমাদের জন্য সাশ্রয়। কম দামে পণ্য নিতে বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে হচ্ছে।’

অপর আরেকজন শাহের বানু (৬২) নামের এক নারী ক্রেতা অভিযোগ করেন, ‘আমরা মহিলা মানুষ, ভোরে এসে লাইন ধরে টাকা দিয়ে টিসির মাল নিতে হয়। এতে আমাদের খুব কষ্ট হয়।’

এ বিষয়ে চাকিরপশার ইউনিয়নের ডিলার মনু মিয়া বলেন, ইউনিয়নে একজন মাত্র ডিলার। তাই তিন দিন ভাগ করে পন্য দেয়া হচ্ছে। কিন্তু রমজানে চাহিদা বাড়ায় এক সঙ্গে সবাই আসায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

রমজান জুড়ে এ পরিস্থিতি অব্যাহত থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে-এমন আশঙ্কাই করছেন ভোক্তারা।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় প্রায় ২১,৩৮৬জন টিসিবির একটিভিশন কার্ডধারী ভোক্তা রয়েছেন। এদের মাঝে নির্ধারিত মূল্যে পন্য সরবরাহ করতে ১৩জন ডিলার রয়েছে। তারাই মূলত টিসিবির পন্য সরবরাহ করে। রমজানে একটু চাপ বেশী। তবে প্রতিটি ডিলারকে তাদের লোকবল বাড়াতে বলা হয়েছে। লাইনে বিশৃঙ্খলা হলে প্রয়োজনে পুলিশ বা গ্রাম পুলিশ তারা নিতে পারে।
 
ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপহৃত পারভেজকে উদ্ধার করল চকরিয়া থানা পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপহৃত পারভেজকে উদ্ধার করল চকরিয়া থানা পুলিশ
নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
মধুপুর পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ