• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

রাশেদ প্রধান

ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, "ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী ভারতে মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন। ম্যানেজ ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন। আর তাই ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না। কারণ পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী নীলনকশা দায়ী।"

রাশেদ প্রধান আরও বলেন, "জাগপা ২০০৯ সাল থেকে দাবি করে আসছে পিলখানা গণহত্যা ভারত ও আওয়ামী লীগের নীলনকশা। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্টের মাধ্যমে তাই প্রমাণ হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তীকালীন সরকার রিপোর্ট দিলেও বিচারকার্য শুরু করতে পারেনি। ম্যানেজ ভোটের সরকার বিএনপিও পারবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সকল গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। মজলুম জনগণের সরকার গঠন করতে হবে।"

আজ ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে 'শহীদ সেনা দিবস' উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক