• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজীপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

   ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পি.এম.

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন - কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ইফাজকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, দুপুরে ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

এদিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকার কৃষক শুকুর আলী দুপুর ১টার দিকে মাঠে কাজ করতে যান । এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী