• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশেীদের অবৈধ অনুপ্রবেশ ওপাচার অর্থের অভিযান

   ১২ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পি.এম.

বাংলাদেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে থেকে পাচার হওয়া অর্থের খোঁজে অভিযান চালিয়েছে ভারত। এ জন্য দেশটির একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সরকারি সূত্র জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার বাংলাদেশি নাগরিকদের কথিত অবৈধ অনুপ্রবেশের সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের তদন্তে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ডের একাধিক স্থানে অভিযান চালিয়েছে। দুই প্রদেশের অন্তত ১৭টি স্থানে এ তল্লাশি চালানো হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় হুন্ডির মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। ঝাড়খণ্ডে এ সংক্রান্ত একটি মামলার পর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় ইডি এ তল্লাশি চালায়। এ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বনগাঁ, ব্যারাকপুরসহ বিভিন্ন জায়গায় পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা মধ্যমগ্রামের এক মহিলার বাড়িতে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে কয়েকজন নারীকে কাজের প্রলোভনে তিনি ভারতে নিয়েছেন। চোরাইপথে তাদের এনে অসাধু কাজে লাগানো হয়েছে। পরে চক্রের এক সদস্য পালিয়ে গিয়ে ঝাড়খণ্ডের একটি থানায় অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে।

সূত্র জানিয়েছে, কলকাতার আশপাশের আটটি জায়গাসহ মোট ১২ জায়গায় এ অভিযান চালানো হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, ঝাড়খণ্ডে এ অভিযোগ দায়েরের পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের বিষয়টি ইডির তদন্তে উঠে আসে। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এসব কালো টাকা সাদা করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, ইডির হাতে অনুপ্রবেশ ঘিরে কালো টাকা লেনদেনের একটি ক্যাব ব্যবসার তথ্যও সামনে এসেছে। তেবে অনুপ্রবেশে ও লেনদেনের সঙ্গে ক্যাব ব্যবসার কি ধরনের যোগাযোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার
ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার