• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈশাখী আনন্দ

পান্তা-ইলিশে মাতছেন ৫ হাজার বন্দী, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান

   ১৩ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধি 

এক যুগ পর পান্তা-ইলিশে পহেলা বৈশাখ উৎযাপন করতে যাচ্ছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাঁচ হাজার বন্দী। শুধু পান্তা-ইলিশই নয়, সঙ্গে পাবেন পান-সুপারি। বৈশাখের আনন্দ আয়োজনের ষোলকলা পূরণ করতে বাদ যাবে না মিষ্টিও। বৈশাখ ঘিরে কারাগারের ভেতর বন্দীদের বিনোদন দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। কারাবন্দী শিল্পীদের পাশাপাশি বাইরের সঙ্গীত শিল্পীর পরিবেশনার পরিকল্পনা রয়েছে কারা কর্তাদের। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, কারাবন্দী সকল কয়েদি ও হাজতিকে পহেলা বৈশাখের দিন পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখ উৎযাপনের সকল প্রস্তুতি চলছে। কারাগারে ঠিকাদারের মাধ্যমে ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে। কারাগারের ভেতর বন্দীদের বিনোদনের ব্যবস্থাও রাখা হচ্ছে। 

চট্টগ্রাম কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, কারাগারে প্রায় এক যুগ আগে বন্দীদের পান্তা-ইলিশ খাওয়ানোর মাধ্যমে পহেলা বৈশাখ বরণ করা হয়েছিল। তারপর বন্দীদের পান্তা-ইলিশ দেওয়া হয়নি। তবে প্রতি বছর বৈশাখের বিশেষ দিনে উন্নতমানের খাবার দেওয়া হতো। এবারও পান্তা-ইলিশের পাশাপাশি উন্নতমানের খাবার পরিবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

কারাগার সূত্রে জানা গেছে, পাঁচ হাজার বন্দীর জন্য সকালে পান্তা-ইলিশের পাশাপাশি দুপুরে পোলাও, মুরগির মাংস ও ডালের ব্যবস্থা করা হয়েছে। বৈশাখের বাঙালিয়ানার আমেজ বন্দীদের মাঝে ছড়িয়ে দিতে পান, সুপারি ও মিষ্টি খাবারের তালিকায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে কারাগারের চার দেওয়ালের ভেতর উৎসবমুখর পরিবেশে বন্দীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দিনভর। 

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ