• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

পহেলা বৈশাখ

রাজধানীর যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে

   ১৩ এপ্রিল ২০২৫, ০১:১১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসে আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষ্যে নিম্নলিখিত ট্রাফিক নির্দেশনাগুলো মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

ডাইভারশন/ব্যারিকেড পয়েন্টগুলো হলো

১৪ এপ্রিল (সোমবার) ভোর ৫টা থেকে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিম্নলিখিত এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।

১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ ২. পুলিশ ভবন ক্রসিং ৩. সুগন্ধা ক্রসিং ৪. কাকরাইল চার্চ ক্রসিং ৫. কদমফোয়ারা ক্রসিং ৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ) ৭. দোয়েল চত্বর ক্রসিং ৮. রমনা ক্রসিং ৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ১০. জগন্নাথ হল ক্রসিং ১১. ভাস্কর্য ক্রসিং ১২. নীলক্ষেত ক্রসিং ও ১৩. কাটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টগুলো ব্যতীত নিম্নলিখিত রাস্তাগুলোতে যানবাহন চলাচল করবে।

রাস্তাগুলো হলোঃ 

  • মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
  • গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
  • সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থান
     ১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।
     ২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।
     ৩. শিল্পকলা অ্যাকাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।
     ৪. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।
     ৫. দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।
     ৬. আব্দুল গনি রোড।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ
ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ
মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অনৈতিক লেনদেনের অভিযোগ মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯