• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হিজবুল্লাহর নতুন প্রধান কে এই নাইম কাসেম

   ২৯ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পি.এম.

ভিওডিবাংলা ডেস্ক

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর নতুন প্রধানের নাম ঘোষণা করেছে প্রতিরোধ যোদ্ধারা। গোষ্ঠীটির নতুন প্রধান হয়েছেন নাইম কাসেম। তিনি গোষ্ঠীটির প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজবুল্লাহর সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তিনি এর আগে গোষ্ঠীটির ডেপুটি ছিলেন। তাকে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, কাসেম তার ‘হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে’ এ পদের জন্য নির্বাচিত হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, গোষ্ঠীটি সর্বশক্তিমান আল্লাহর কাছে তাকে হিজবুল্লাহ এবং এর ইসলামী প্রতিরোধ অন্দোলনে নেতৃত্ব দেওয়ার এই মহৎ মিশনে দায়িত্ব পালনের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।

৭১ বছর বয়সী হিজবুল্লাহর এ নেতা এর আগে দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা ধর্মীয় পণ্ডিতদের একজন।

লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়েহ শহরের কিফার কিলা গ্রামে নাইম কাসেম জন্মগ্রহণ করেন। ওই গ্রামে গত অক্টোবর থেকে শুরু করে অসংখ্যবার হামলা চালিয়েছে ইসরায়েল। শিয়া রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত নাঈম কাশেম।

১৯৭০-এর দশকে তিনি প্রয়াত ইমাম মুসা আল-সাদরের দল ‘বঞ্চিতদের আন্দোলনে’ যোগ দেন। পরে দলটি লেবাননের শিয়া দল ‘আমাল আন্দোলনের’ সঙ্গে যুক্ত হয়। এরপর আমাল ছেড়ে তিনি ১৯৮০-এর দশকের শুরুতে হিজবুল্লাহ প্রতিষ্ঠায় সহায়তা করেন। তিনি দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ধর্মীয় গুরু হিসেবে যোগ দেন। কাশেমের অন্যতম ধর্মীয় শিক্ষক ছিলেন মধ্যপ্রাচ্যে বিশেষ সম্মানের অধিকারী আয়াতুল্লাহ মোহাম্মাদ হুসেইন ফাদলাল্লাহ। পরে কাশেম নিজেও বেশ কয়েক দশক বৈরুতে ধর্ম শিক্ষার ক্লাস নিয়েছেন।

নাইম কাসেম ১৯৯১ সালে ‍হিজবুল্লাহর উপপ্রধান নিযুক্ত হন। তৎকালীন প্রধান আব্বাস আল ‍মুসাওয়ি তাকে এ পদে নিযুক্ত করেন। এর এক বছর পর ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে হত্যা, নিউইয়র্কে ১৫ বছরের কারাদণ্ড
মুন্সীগঞ্জে হত্যা, নিউইয়র্কে ১৫ বছরের কারাদণ্ড
পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করল চীন
অপারেশন সিন্দুর: পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করল চীন
যুক্তরাজ্যে রিফর্ম ইউকের চমক, লেবার পার্টির ভরাডুবির ইঙ্গিত
যুক্তরাজ্যে রিফর্ম ইউকের চমক, লেবার পার্টির ভরাডুবির ইঙ্গিত