• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের এমপি-মন্ত্রীদের দ্রুত বিচার করতে হবে: ফারুক

   ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের খুব দ্রুত বিচার করতে হবে। তাদেরকে যদি দ্রুত বিচার করা না হয় তাহলে দেশের পরিস্থিতি অন্যরকম হতে পারে। কারণ তাদের কাছে অবৈধ টাকা আছে।

শনিবার ১২ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ জাতীয়তাবাদী সেনবাগ ফরম এর উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি সব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনার কাছে আমাদের দাবি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি মোরশেদ আলমের বিচার হতে হবে, আইনমন্ত্রী, শিক্ষা,মন্ত্রী খুব দ্রুত তাদের বিচার হতে হবে। এবং এই অবৈধ এমপি মন্ত্রীরা বাংলাদেশের গরীবের টাকা মেরে বিদেশে পাচার করেছে কানাডায় বাড়ি করেছে তাদের সেই টাকা ফেরত আনতে হবে। সেই টাকা যদি ফেরত আনা যায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারদেরকে সাহায্য করেও অনেক টাকা বাঁচবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু পুলিশ রিমান্ডের আবেদন করে নাই কেন? যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচার করেছে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু থানা পুলিশ রিমান্ড চাইনি। তিনি একটি চ্যানেলের মালিক বলে? টিভি চ্যানেল ব্যক্তি মালিকানা হতে পারে কিন্তু সাংবাদিকদের উপর কোন হস্তক্ষেপ করতে পারে না। যিনি সাংবাদিকদের উপর হস্তক্ষেপ করবে তিনি টিভি চ্যানেলের মালিক হতে পারেন না। বর্তমানে আমরা এও দেখতে পাচ্ছি একজন দুর্নীতিবাজ আসামিকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে জেলখানা থেকে কোর্টে আনা হয়। এ সব প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে মোরশেদ আলমের সাথে আমার কোন শত্রুতা নাই। কিন্তু আমি একজন রাজনীতিবিদ। আমাকে সত্য বলতে হবে। আর আমাকে এই সত্য বলার সাহস যুগিয়েছেন। যিনি ১০ হাজার মাইল দূরে বসে বিএনপিকে সংগঠিত করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে সাহায্য করেছেন দিকনির্দেশনা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিরোধীদলের সাবেক এই চীফ হুইপ বলেন, আমরা ব্যক্তি মোর্শেদের বিপক্ষে না। আমরা অবৈধ মন্ত্রীর বিপক্ষে। যিনি বাংলাদেশের গরীবের অর্থ বিদেশে পাচার করেছে তার বিরুদ্ধে।

প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস এর উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আপনি এমন একটা নির্বাচন দিবেন যে নির্বাচনে মুর্শিদ আলমের মতো লোক নির্বাচিত হতে পারবেন না। সেই নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আছে সেই সরকারে যেন দরবেশের মতো লোক না থাকে, আইন মন্ত্রীর মত লোক না থাকে, এ শিক্ষামন্ত্রী নওফেলের মতো লোক না থাকে। আপনার কাছে আমাদের দাবি একটাই। আমরা আপনার বিরুদ্ধে না। আমরা আপনার সমর্থক। আমরা আপনার কাছে এমন কিছু চাই না যেটা দিয়ে আমরা অর্থবান হব। আমরা মোরশেদ হতে চাই না। হাসিনার মত সরকার আসুক এটাও চাই না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্বাচনের কথা বলেছে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা নির্বাচনের কথা বলে আবার মনে মনে বলে কিসের নির্বাচন আগে সংস্কার হবে, স্থানীয় নির্বাচন হবে এসব তাল বাহানা করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখার যে যে অবস্থা সৃষ্টি হচ্ছে তার ওই ইঙ্গিত বহন করছে। এর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে।

সংগঠনের সভাপতি এ বি এম ফারুক হোসেন এর  সভাপতিত্বে সাধারণ সম্পাদক ক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষকদলের সহ-সভাপতি ভি পি এ ইব্রাহিম, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, সাবেক ছাত্রনেতা এম এ আজাদ চয়ন, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জসিম, আদাবর থানা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেন সহ  প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক