• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

টাকা-স্বর্ণ লুট

সাভারে ফের চলন্ত বাসে ছিনতাই

   ১১ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পি.এম.

সাভার প্রতিনিধিঃ 

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একইদিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা ১২টার দিকে মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহন ও কিছুক্ষণ পর সিএন্ডবি এলাকায় রাজধানী পরিবহনে এ ঘটনা ঘটে।

শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহন নামের একটি বাসে যাত্রীবেশে থাকা কয়েকজন ছিনইতাইকারী দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

এদিকে, কিছুক্ষণ পর একই মহাসড়কের সিএনবি এলাকায় রাজধানী পরিবহনে উঠে তিনজন ছিনতাইকারী। এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে।

দিনে-দুপুরে এ ধরনের ঘটনায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। মহাসড়কে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ফোন রিসিভ করেননি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ