• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছাড়া হলো সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতাকে


প্রকাশ:  ১১ এপ্রিল ২০২৫, ০২:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছাড়া হলো সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতাকে

কক্সবাজার প্রতিনিধি 

মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) ছেড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়ি থেকে নুরুল আবছারকে আটক করে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে তাকে আটক করে পুলিশ।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ব্যপারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো অভিযোগ নেই। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ও কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নুরুল আবছারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩