• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কিশোরগঞ্জ

ভৈরবে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

   ১১ এপ্রিল ২০২৫, ১১:০৫ এ.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভুক্তভুগি শিশুটির মা বাদী হয়ে ভৈরব থানায় এ মামলাটি দায়ের করেন।

এর আগে  বুধবার রাতে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভপুর পাক্কার মাথা বালুচর এলাকায় একটি বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভগি শিশুটির মা মামলার অভিযোগে জানান, তিনি স্থানীয় একটি রাবার কারখানায় কাজ করেন।  বুধবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে তিনি কাজে চলে যান। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এক প্রতিবেশী মোবাইল ফোনে জানায় তার শিশুটি খুব কান্না করছে। খবর পেয়ে বাসায় এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরব্যত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  তৎক্ষনাত কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  খন্দকার ফূয়াদ রুহানি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ  তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে তার মা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে ধর্ষকারীকে এখনো সনাক্ত করা যায়নি। পুলিশ অপরাধীকে সনাক্ত করতে কাজ করছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত