• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’ বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে। প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশে বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে জোরালো আগ্রহ প্রকাশ করেন।

আবদুল সামাদ দাউদ বলেন, ‘আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।’ 

এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত, যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসা দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিডা শীর্ষ সম্মেলনের একটি মানবিক স্পর্শ ছিল এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং উদ্দেশ্যমূলক অনুভূত হয়েছিল। এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অবাক হয়েছি।’

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতাদের আবারও বাংলাদেশ সফর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘আমি আপনাকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বিশ্ববাসীর কাছেও বাংলাদেশের অনেক কিছু দেওয়ার আছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি