• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীর বিভিন্ন সড়কে বসানো হয়েছে 'রিকশা ট্র্যাপার


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীর বিভিন্ন সড়কে বসানো হয়েছে 'রিকশা ট্র্যাপার

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকার রাস্তায় মূলত কতো রিকশা-এর হয়তো কোন সঠিক সংখ্যা কারো জানা নেই। এর হিসাব যেমন নেই, ঠিক তেমনি নিয়ন্ত্রণের বাইরেও এই বাহনটি। ছোট-বড় সব সড়কেই দৌরাত্ম্য এগুলোর। তবে মূল সড়কে রিকশা নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি জায়গায় বসানো হয়েছে 'রিকশা ট্র্যাপার'।

রাজধানীর রাজপথে যেন নিয়ন্ত্রণের বাইরে রিকশা। পায়ে টানা রিকশার গতি কিছুটা নিয়ন্ত্রিত হলেও, লাগাম ছাড়া তিনচাকার ব্যাটারীচালিত বাহনটি। অলিগলি ছাড়িয়ে এখন মূল সড়কে দাপটের সঙ্গে চলছে, ডানে বায়ে দেখারও যেন সময় নেই এগুলোর চালকদের।

মূল সড়কে নিয়ন্ত্রণহীন রিকশার লাগাম টানতে হিমশিম অবস্থা পুলিশের। তাই বিকল্প উপায়ের খোঁজে মূল সড়কে প্রবেশ ঠেকাতে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে রিকশা ট্র্যাপার। যা পার হতে গেলেই, ফাঁদে আটকে যাবে চাকা। কিন্তু তা কতটা কাজে আসছে?

পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে রাজধানীর কাকরাইলের ব্যাটারী গলির প্রবেশমুখ এবং বেইলী রোডের ভিকারুন্নিসা নূন স্কুলের সামনে। ঈদের আগে পুরনো রমনা থানার সামনে ট্র্যাপার বসানো হলেও তা এখন সরিয়ে ফেলা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ শেষ পর্যন্ত কতোটা কাজে দিবে, দেখার অপেক্ষায় মহানগরবাসী।

মূল সড়কে নিয়ন্ত্রণহীন রিকশার লাগাম টানতে হিমশিম অবস্থা পুলিশের। তাই বিকল্প উপায়ের খোঁজ। মূল সড়কে প্রবেশ ঠেকাতে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে রিকশা ট্র্যাপার। যা পার হতে গেলেই, ফাঁদে আটকে যাবে চাকা। কিন্তু তা কতটা কাজে আসছে ?

পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে রাজধানীর কাকরাইলের ব্যাটারী গলির প্রবেশমুখ এবং বেইলী রোডের ভিকারুন্নিসা নূন স্কুলের সামনে। ঈদের আগে পুরনো রমনা থানার সামনে ট্র্যাপার বসানো হলেও তা এখন সরিয়ে ফেলা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ শেষ পর্যন্ত কতোটা কাজে দিবে, দেখার অপেক্ষায় মহানগরবাসী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ