• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ০৩:০০ পি.এম.
শেয়ার করুন 0
ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক মানবতার সেবার মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট-আরসি’ মডেলের একটি বিমান তৈরি করে দেশ -বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ আবারও জুলহাসের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। এসময়, সালাহউদ্দিন আহমদ দেশবাসীকে দেশের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সম্পদ উল্লেখ করে সবাইকে তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ