• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

নাটোরের থানা থেকে আসামি ছিনিয়ে নিলো ছাত্রদলের নেতাকর্মীরা

   ৮ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

নাটোরের লালপুর থানা থেকে এজাহারভুক্ত আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুব্বেল উদ্দিনকে ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৮ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রুবেল উদ্দীন উপজেলার গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলিবর্ষণ এর ঘটনায় আজ সাড়ে তিনটায় রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় লালপুর থানা পুলিশ। এ সময় খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে৷ এ সময় আসামিকে ছাড়তে অসম্মতি জানলে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়৷

তবে এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো: আমজাদ হোসেন বলেন, বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বর আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে রুবেল উদ্দিনকে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানার এসে জোরাজোরি করে তাকে নিয়ে গেছে,  কারা এই ঘটনায় জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি, তাদেরসহ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারের  জন্য যৌথবাহিনী কাজ করছে।

জানতে চাইলে লালপুর থানায় কর্মরত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) এখন ব্যস্ত আছি পরে কথা হবে বলে ফোন কেটে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা রহমান পুতুল ও ছেলে রাজনের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত করে এজাহারভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার ৮ এপ্রিল ফারজানা পুতুলের সমর্থক ও নেতাকর্মীরা থানা জড়ো হয়ে আসামি ছাত্রদল নেতা রুবেলকে থানা থেকে ছিনতাই করে নিয়ে যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ