• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক পরিবারের সবাই মানসিক রোগী

   ৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পি.এম.

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে একটি পরিবারের সবাই মানসিক রোগী হওয়ায় তাদের দিন কাটছে অর্ধাহারে কখনো বা অনাহারে। এর মধ্যে একজনের প্রতিবন্ধী ভাতা কার্ড থাকলেও বাকিদের নেই।
শহরের গৌরিপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। আনমনে গান গেয়ে দিন কাটে তার। মৃত শফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম, বড় মেয়ে রহিমা, মেঝ মেয়ে রুপালী ও ছোট মেয়ে রুমানাসহ পরিবারের সবাই মানসিক ভারসাম্যহীন।

স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর আগে শফিকুল ইসলাম মারা গেলে তার স্ত্রী মরিয়ম আক্তার অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের তিন মেয়ে রহিমা, রুপালী ও রুমানাকে বিয়ে দিলে তারা মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবার বাড়িতে ফিরে আসেন। আর ছোট ছেলে হাবিবুর রহমান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী।
পরিবারের পাঁচ সদস্যের মধ্যে একমাত্র হাবিবুরকে প্রতিবন্ধী ভাতার কার্ডের আওতার আনা হয়েছে। ফলে আয়ের পথ বন্ধ থাকায় স্থানীয়দের সহায়তায় কোন মতে চলছে পরিবারটি। বাকিদেরও ভাতার আওতায় আনার দাবি স্থানীয়দের।

এনআইডি ও ঠিকানা সংশ্লিষ্ট কার্যালয়ের অন্তর্ভুক্ত না হওয়ায় পরিবারের বাকি সদস্যদের প্রতিবন্ধী সুবিধার আওতায় আনা সম্ভব হয়নি বলেন জানান জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শারমিন সুলতানা।

এদিকে অসহায় পরিবারটির পাশে সরকার ও বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
দূর্গাপুরে ৩ বস্তা মদসহ গ্রেপ্তার ১
দূর্গাপুরে ৩ বস্তা মদসহ গ্রেপ্তার ১