• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছেন যুবদল নেতা, ভয়-আতঙ্কে দিন পার


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছেন যুবদল নেতা, ভয়-আতঙ্কে দিন পার

ঢাকার অদূরে সাভারে মো. সাইফুল ইসলাম (৪৯) নামে এক যুবদল নেতার অফিসে হামলা চালিয়ে তাকে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সাভারে গেন্ডা এলাকায় আহত ওই যুবদল নেতার বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে গত ৮ নভেম্বর এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম (৪৯) সাভারের গেন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার পৌর যুবদলের যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

অভিযুক্তরা হলেন- মো. মিলন (চাক্কু মিলন) (৩০), সজিব (দাদু) (২৮), সোহাগ (৩৩), আনোয়ার (৩০), আল আমিন (২৮), রাসেল (৩০), প্রিতম ওরফে ইসমাইল (৩৫), সাব্বির (২৪), সুজন (২৮), ওমর (২৪), শিশির (২৪), সাব্বির (২৫), সিফাতসহ (২৪) অজ্ঞাত আরও ২০-২৫ জন। তারা সবাই সাভারের গেন্ডা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, গত ৮ নভেম্বর রাতে ঢাকায় বিএনপির সমাবেশ শেষ করে তিনি বাড়ি ফেরার পথে দেখেন তার ব্যক্তিগত অফিসের সামনে অনেক লোকের জটলা। তখন তিনি সেখানে গিয়ে তাদের পরিচয় জানতে চেয়ে জিজ্ঞেস করেন এখানে কেন হট্টগোল করছে। পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে নানা হুমকি দিয়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং তার অফিসে ভাঙচুর এবং লুটপাট চালায়। যার বিস্তারিত দৃশ্য সিসিটিভি ফুটেজে ধারণ করা হয়েছে।

এসময় আহত এই যুবদল নেতা আরও বলেন, গত ১৪ বছর বিএনপি করার কারণে আওয়ামী লীগের মামলা এবং হামলার কারণে বাড়িতে থাকতে পারিনি। দীর্ঘদিন পর হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পেয়েও আজকে রক্তাক্ত হয়ে আমাকে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। এখনও প্রতিদিন আমার আতঙ্কে পার করতে হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন